দেশের অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধানের বিরুদ্ধে দুই মামলা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

রাজধানীর গুলশান থানায় মানিলন্ডারিং ও মাদকদ্রব্য আইনে এ  মামলা দুটি করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, বুধবার ভোরে সেলিম প্রধানের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। এছাড়া বন্য প্রাণীসংরক্ষণ আইনে মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

তিনি জানান, মামলায় সেলিম প্রধানের দুই সহযোগী আক্তারুজ্জামান ও রহমানকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, সোমবার দুপুরে সেলিম প্রধানকে গ্রেপ্তার করা হয়। পরে গুলশান-২ নম্বরের ৯৯ নম্বর রোডের ১১/এ ছয়তলা বাসায় অভিযান চালানো হয়। এছাড়া বনানীতে তার ব্যবসায়িক অফিসে অভিযান চালায় র‌্যাব। 

অভিযানে ৪৮টি মদের বোতল, ২৯ লাখ পাঁচ হাজার ৫০০ নগদ টাকা, ২৩টি দেশের বৈদেশিক ৭৭ লাখ ৬৩ হাজার টাকা সমমূল্যের মুদ্রা ও ১৩টি ব্যাংকের ৩২টি চেক, অনলাইন ক্যাসিনো খেলার মূল সার্ভার, আটটি ল্যাপটপ এবং দুটি হরিণের চামড়া জব্দ করা হয়।

এমআর