একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বাগেরহাটের আব্দুল লতিফ তালুকদারের জামিন আবেদন স্থগিত রেখেছে ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১ এর চেয়ারম্যান এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ জামিনের ব্যাপারে কোন আদেশ না দিয়ে স্থগিত রাখেন।
এসময় জামিনের বিরোধীতা করে শুনানি করেন সাঈদুল ইসলাম সুমন এবং আব্দুল লতিফ তালুকদারের পক্ষে শুনানি করেন আইনজীবী সারেয়ার হোসেন।
আগামী ১৪ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, ১১ জুন ভোরে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের সোলারকোলা গ্রামের বাড়ি থেকে আব্দুল লতিফ তালুকদারকে (৭৫) গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসা হয়।
এরপর ১২ জুন তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার আগে ১০ জুন তকেসহ তিনজনকে গ্রেফতারের জন্য নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১। আদেশ দেয়ার পরের দিন ১১ জুন ভোরে তাকে আটক করেন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা, কেএ, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





