রাষ্ট্রী মালিকানাধীন জনতা ব্যাংক বেআইনী ভাবে ‘মুশনা ওয়্যার প্রভাষ্ট লিমিটেড'কে ১২ কোটি ২১ লাখ টাকার ঋণ মওকুফের মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতি করেছে। আর এ অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তথ্য দিচ্ছে না ওই ব্যাংক কর্মকর্তারা।

দুদকের অনুসন্ধানী কর্মকর্তা ও উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন টিম ‘মুশনা ওয়্যার প্রভাষ্ট লিমিটেড'কে ঋণ প্রদানের আবেদন,বন্ধকী সম্পদ,ঋণের সুপারিশকারী, ঋণ মঞ্জুর এবং ১২ কোটি ২১ লাখ টাকার ঋণ মওকুফের সিদ্ধান্তের সত্যায়িত নথিপত্র চেয়েছেন। দুদকের এটিমের পক্ষ থেকে পরপর ২টি চিঠির পরও জনতা ব্যাংক তথ্য দিচ্ছে না বলে জনানা যায়।

পরে গত ৮ সেপ্টেম্ব দ্বিতীয় চিঠির পর দুদকের পক্ষ থেকে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে কথা বলেন। সোমবার বিকালে জনতা ব্যাংকের এমডির দফতর থেকে দুদকে এক চিঠিতে জানান,জনতা ব্যাংকের করপোরেট শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্টদেরকে তথ্য সরবরাহ করতে নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকা, একে, ১৫ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম,এসআর