বিশেষ অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কুষ্টিয়া সদর থানাসহ ৬ উপজেলায় সোমবার রাতব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ২৪ ঘণ্টায় ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া মাদকদ্রব্য প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





