রাজধানীতে অভিযান চালিয়ে ২১৪ বস্তা চালবোঝাই দু্টি ট্রাক, চাপাতিসহ ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রমনা থানা পুলিশ তাদের আটক করে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রমনা থানায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
ইআর





