রাজধানীর পল্লবীতে জাতীয়তাবাদী সমর্থিত ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নামে সরকারি জমি বরাদ্দে দুর্নীতির মামলায় সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুদক উপ-পরিচালক যতন কুমার রায় দুপুর ২ টা থেকে আড়াই টা পর্যন্ত দুদক কার্যালয়ে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি লিখিত বক্তব্য উপস্থাপন করেন দুদকে।

এর আগে গত ১২ অক্টোবর দুদকে আসেন মির্জা আববাস এবং নৌ পরিবহণ মন্ত্রী শাহজাহান খান।

জানা যায়, গত ২২ সেপ্টেম্বর পাঠানো তলবি নোটিশে তাকে দুদক কার্যালয়ে হাজির হবার জন্য বলা হয় ঢাকা মহানগর বিএনপি আহবায়ক ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস এবং মন্ত্রী শাহজাহান খানকেও।

একই সঙ্গে ২০০৬ সালে জাতীয়তাবাদী সমর্থিত ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অনুকূলে তৎকালীন প্রতিমন্ত্রী আলমগীর করি নিজেই আবেদন করে সরকারি জমি বরাদ্দ দেন।

দুদকের মামলার অভিযেগে বলা হয়েছে, ২০০৬ সালে জাতীয়তাবাদী সমর্থিত ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অনুকূলে তৎকালীন সরকার ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে প্রায় ৭ একর বরাদ্দ দেন।

ওই জমির বাজারমূল্য প্রায় ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা। ফলে সরকার ১ হাজার ৫৫২ কোটি ৫০ হাজার ৯০০ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।

জানা যায়, গত ৬ মার্চ মাহবাগ থানায় দুদক বাদী হয়ে ওই সমিতির নামে জমি বরাদ্দে নানা অনিয়ম এবং দুনীতির অভিযাগে সাবেক গৃহায়ণ প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ সরকারের ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

ওই মামলার বাকি আসামিদের রয়েছেন, সাবেক উপপরিচালক ভুমি সম্পদ ব্যবস্থাপক কর্তৃপক্ষ ও বর্তমান সদস্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ মো. আজহারুল হক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কোষাধ্যক্ষ মনসুর আলম এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের হিসাবরক্ষণ কর্মকর্তা মতিয়ার রহমান।

এদিকে গত ১৪ সেপ্টম্বর দুদক এ তদন্ত কর্মকর্তা যতন কুমার রায় ওই মামলার তদন্তে বিএনপি নেতা ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিসহ ২৩জনকে তলব করেন।

ইতোমধ্যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মো.গোলাম নবী এবং সাবেক জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক পরিচালক মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদ করেন। একে/এসএইচ