ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালতে উত্থাপিত হয়নি মর্মে রিটটি খারিজ করে দেন।

আদালতে রিটের পক্ষে অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ শুনানি করেন। এর আগে গত ১ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।

রিটে আইন সচিব, নির্বাচন কমিশন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তাসহ পাঁচজনকে বিবাদী করা হয়।

আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, ২০১১ সালে ঢাকা সিটিকে ভাগ করে যে আইন তৈরি করা হয়েছে তা সংবিধান পরিপন্থী। কারণ সংবিধানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

তিনি বলেন, সিটি নির্বাচনে প্রার্থীদের এক লাখ টাকা জামানত দেওয়ার বিধানকে রিটে চ্যালেঞ্জ করা হয়েছে। কারণ সকল নাগরিকের পক্ষে এত টাকা জামানত রেখে নির্বাচনে প্রার্থী হওয়া সম্ভব নয়।

এআর