বিস্ফোরক আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুসহ ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগরের ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।
আগামী ২ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারির ওপর প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে।
বুলু ছাড়াও আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল। গত বছরের ১৮ মার্চ মিরপুর থানাধীন এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনার এক দিন পর ১৯ মার্চ মিরপুর মডেল থানায় বিস্ফোরক আইনে এ মামলা হয়। আদালত আজ এই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে মামলার পলাতক ১৬ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
জারিফ





