প্রাইম ব্যাংকের রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকিং শাখার প্রায় ৯৩ কোটি টাকা আত্মসাতের মামলায় ৩৮ জনের বিরুদ্ধেংক চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের নিয়মিত সভায় চার্জশিট দাখিলের এ অনুমতি দেয়া হয়। জানা গেছে, আসামিদের বিরুদ্ধে দন্ডবিধি ৪০৯/৪০৮/৪৬৭/৪৭১/১০৯ ধারা ১৯৪৭ সালের র্দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২)ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪ ধারায় চার্জশিট দেয়া হচ্ছে। দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা টাইমনিউজবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে। যে কোনো দিন আদালতে এই চার্জশিট দাখিল করা হতে পারে বলে জানা গেছে।
প্রায় সোয়া ২ মাস এই মামলার তদন্ত কর্মকর্তার প্রতিবেদনটি যাচাই বাছাইয়ের নামে সংশ্লিষ্ট শাখায় চাপা পড়েছিল।
চার্জশিটভুক্ত আসামিরা হলো-প্রাইম ব্যাংকের দিলকুশা শাখার নির্বাহী কর্মকর্তা কামরুল আহমেদ ফেরদৌস ও তার স্ত্রী ফারহানা আখতার,সাবেক ম্যানেজার ইজবাহুল বার চৌধুরী,সিনিয়র নির্বাহী কর্মকর্তা মজিদ আনসারি, সিনিয়র অফিসার হুমায়ুন কবির, নিরিক্ষক অফিসার সালেহ উদ্দিন, সিনিয়র অফিসার নুরুল আমিন,সিনিয়র অফিসার আসিফুল ইসলাম, জুনিয়র অফিসার আতিকুল ইসলাম,অফিসার আশরাফুল ইসলাম, সিনিয়র অফিসার মীরান হোসেন, সিনিয়র অফিসার কামরুল ইসলাম, বৈদেশিক শাখার ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন বালী, ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন ও ভাইস প্রেসিডেন্ট মোস্তাক হোসেন।
ব্যাংক ছাড়াও-এসকে এন্টারপ্রাইজের মালিক মাহমুদুর ইসলাম, ইলহাম এন্টারপ্রাইজের মালিক তাসমিন শারমীন,ইজরা এশিয়ান ট্রের্ডের মালিক এরশাল্লাহ আকমল,ত্রিটেক প্রতিষ্ঠানের মালিক মো. তাসনিম আলম, নিউএন এসকে এন্টারপ্রাইজের মালিক সাজেদুর রহমান, লুলু কর্নারের মালিক জাকির হোসেন,ফিরোজ ট্রেডার্সের মালিক ফিরোজ আলম, মশিয়ুর রহমান, কামরুন নাহার, এনায়েত উল্লাহ, নাজমুন নাহার, রাজিয়া জান্নাত, রতনা মাহবুব, কাওসার আলী, মাহবুব ইলাহী, জাহাঙ্গির হোসেন, শামসুল আলম, জাহিদুল, আমিরুল ইসলাম, জাকির হোসেন, আবুল হাসেম ও রুহুল আমিনকেও আসামি করা হয়েছে।
[b]ঢাকা, একে, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
অপরাধ
প্রাইম ব্যাংক কর্মকর্তাসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট
প্রাইম ব্যাংকের রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকিং শাখার প্রায় ৯৩ কোটি টাকা আত্মসাতের মামলায় ৩৮ জনের বিরুদ্ধেংক চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের নিয়মিত সভায় চার্জশিট দাখিলের এ অনুমতি দেয়া হয়





