বিমানবন্দর থানায় দায়ের করা গাড়ি ভাঙচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়া সংক্রান্ত একটি মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

সোমবার চার্জ গঠন আবেদনের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ চার্জ গঠন করেন।

আগামী ২০ নভেম্বর এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর বিমানবন্দর থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও কাজে বাধা দেওয়ায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এরপর ২০১১ সালের ২৪ আগস্ট এ ১৪ জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশ।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ