রাজধানীর রূপনগর থানাধীন শিয়াল বাড়ির ৩ নম্বর রোডের একটি বাসা থেকে সামিউল কবীর প্রত্যয় নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি এফএম রেডিও এবিসি-তে আরজে হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

শুক্রবার সকালে লাশটি উদ্ধার করে রূপনগর থানা পুলিশ।

রূপনগর থানার ডিউটি অফিসার এসআই শিরিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। এ ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

এসএইচ