মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মোজাহিদের রিভিউ আবেদনের রায় আজ বেলা সাড়ে ১১টায়।
বুধবার সকাল ৯টা ৫ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে সাকা চৌধুরীর শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গতকাল মঙ্গলবার একই মামলায় রিভিউ আবেদনের শুনানি হয় জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের।
এর আগে গতকাল মঙ্গবার সাকা চৌধুরীর রিভিউ আবেদন শুনানির নির্ধারিত দিন থাকলেও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ ‘নট টুডে (আজ নয়)’ বলে আদেশ দেন।
সেই মোতাবেক আজকের কার্যতালিকায় সাকা চৌধুরীর রিভিউ আবেদনের বিষয়টি ৩ নম্বরে স্থান পায়।
এআই





