প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের আদালত পরিদর্শন করেছেন।

এ সময় গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন, এসএম মোস্তফা কামালসহ আইনজীবী নেতারা এবং পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রধান বিচারপতি গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ খালেদা ইয়াসমিনসহ অন্যান্য বিচারকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।

প্রসঙ্গত, এক আইনজীবীকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার গাজীপুর বারের আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালনকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর এজলাসের সামনের চেয়ার টেবিল ফেলে দেন এবং ফাইলপত্র তছনছ করেন।

কেএইচ