হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আব্দুল কাদেরকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (৩০ এপ্রিল) ঢাকা মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন।
জানা গেছে, ২০১৩ সালের পল্টন থানায় দায়ের করা নাশকতা মামলায় তদন্ত কর্মকর্তা তাজুল ইসলাম পুলিশ পরিদর্শক পাঁচদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেন। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আবদুল কাদেরকে কারাগারে আটক রাখা আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত শনিবার (২৪ এপ্রিল) আব্দুল কাদেরকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।





