রেলের নিয়োগে দুর্নীতির মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) ইউসুফ আলী মৃধা, পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা (বর্তমানে বরখাস্ত) গোলাম কিবরিয়াসহ পাঁচ জনের বিচার শুরু হয়েছে। আজ বুধবার দুপুরে মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
অন্য আসামিরা হলেন রেলের অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান, আবুল কাশেম ও আনিসুর রহমান। এঁরা সবাই পলাতক।
২০১২ সালের ৯ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাওয়ার পথে টাকার বস্তাসহ আটক হন মৃধা। এ ঘটনার পর তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, রেলের ফুয়েল চেকার পদে নিয়োগে দুর্নীতির মামলায় ইউসুফ আলী মৃধাসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে পরবর্তী ধার্য দিনে বিচার শুরু হবে। মৃধা ও তার সহযোগীদের বিরুদ্ধে রেলে নিয়োগে দুর্নীতির প্রায় ১২টি মামলা রয়েছে। এই প্রথম তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করলেন আদালত।
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলে রেলের ফুয়েল চেকার পদের নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত ১৮ আগস্ট মৃধাসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদক। পরে পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে ২০ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বর্তমানে মহানগর দায়রা জজ আদালতে মামলাটির বিচার শুরু হয়েছে।
ঢাকা, ৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি
রেলে নিয়োগ দুর্নীতি মামলায় মৃধাসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
রেলের নিয়োগে দুর্নীতির মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) ইউসুফ আলী মৃধা, পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা (বর্তমানে বরখাস্ত) গোলাম কিবরিয়াসহ পাঁচ জনের বিচার শুরু হয়েছে।
দেশের অগ্রগতি ও উন্নতির প্রধান অন্তরায় দুর্নীতি
নেত্রকোণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ও জেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) নেত্রকোণা পাবলিক হল ও জেলা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের
সারা দেশে তীব্র সারের সংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দুর্নীতি মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে।
`অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না’
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট বাণিজ্য, দুর্নীতি ও অনৈতিক সিন্ডিকেটের কোনো জায়গা থাকবে না বলে হুঁশিয়ার করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, ‘যতদিন আমি এই কার্যালয়ে আছি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কোনো ধরনের দুর্নীতির জায়গা থাকবে না।’ আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা, স্বাধীনতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
















