রাজধানীর সবুজবাগের আহমদনগর এলাকার একটি টিনশেড ঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সবুজবাগ থানা পুলিশ। তারা হলেন- মা শান্তনা বেগম (২৭) ও মেয়ে মাহফুজা (৭) ।
আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান সবুজবাগ থানার এসআই রহমত উল্লাহ।
এসআই রহমত উল্লাহ জানান, সবুজবাগের আহমেদবাগ কমিউনিটি সেন্টারের পাশে একটি টিনশেট বাসা থেকে মা স্বান্তনা (২৫) ও মেয়ে মাহফুজার (২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
এমবি





