মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে গুলশান থানায় করা হত্যাচেষ্টা মামলায় জামিন মঞ্জুর করেছে আদালত।
ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালতে রবিবার তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এর আগে ধানমণ্ডি এলাকা থেকে শনিবার সকালে ওয়ারেন্টমূলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০০৮ সালের জুলাই মাসে রাজধানীর গুলশান থানায় হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বর্তমানে মামলাটি ঢাকা মহানগর হাকিম-৫ নম্বর আদালতে বিচারাধীন। গ্রেফতার করেছে পুলিশ।
এআই





