ফেনীর পরশুরাম সরকারী কলেজের চার ছাত্রকেপিটিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে কলেজে ব্যবহারিক পরীক্ষা দিতে গিয়ে ওই চার ছাত্র ছাত্রলীগের হামলার শিকার হন। তারা হলেন-দ্বাদশ শ্রেণীর ছাত্র জুয়েল, রিপন, রনি ও একরাম।
জানা গেছে, দুপুরে ওই চার ছাত্র ব্যবহারিক পরীক্ষা দিতে গেলে কলেজ ছাত্রলীগের সভাপতি মাইনউদ্দিনমানিক, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম কাওসারসহ ১০/১২ জন তাদের পিটিয়ে আহত করে।
পরশুরাম উপজেলা ছাত্রদলের সভাপতি জহিরুল হক জানান,ছাত্রদল করারআপরাধে তাদের মারধর করেছে ছাত্রলীগ। আহতদের পরশুরাম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম জুয়েল জানান, পরশুরামে ছাত্রলীগের নেতা-কর্মীরা কোনো হামলা করেনি।
ঢাকা. ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





