৭১'র মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মুহম্মদ কামারুজ্জামানের আপিলের শুনানি শুরু হয়েছে। প্রথম দিনের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য ৮ জুন রোববার দিন ধার্য্য করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার(এসকে)সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য এই দিন ধার্য্য করে।
বেঞ্চের অপর বিচারপতিরা হলেন, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
আজ মামলায় কামারুজ্জামানের পক্ষে শুনানি করেন আইনজীবী মো.নজরুল ইসলাম। তিনি আদালতে কামারুজ্জামানের বিরুদ্ধে আনিত এক-নং অভিযোগের দুই সাক্ষীর জবানবন্দি পাঠ করেন ।
এসময় আপিল বিভাগে কামারুজ্জামানের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়ার আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন, শিশির মোহাম্মদ মনির ও মো. শাহিনুর ইসলাম।
রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারের প্রধান আইনজীবী অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মোরাদ রেজা।
গত ২৭ মে মামলায় শুনানির জন্য কার্য্য তালিকায় থাকলে ওই দিন সিনিয়ার আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন ৫ সপ্তাহের সময় আবেদন করেন। পরে আদালত তিন জুন পর্য্যন্ত মুলতবি করেন। কিন্তু ওই দিন অন্যান্য মামলার শুনানি করায় এই মামলায় আপিলের কার্য্যক্রম চলেনি।
গত মাসে মুহম্মদ কামারুজ্জামানের আপিল শুনানির জন্য বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত চার সদস্যের আপিল বেঞ্চ শুনানির জন্য ঠিক করে দেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। কামারুজ্জামানের বিরুদ্ধে ৭টি অভিযোগের মধ্যে ৫টিই সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল-২ এর দেওয়া ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে ২০১৩ সালের ৬ জুন আপিল করেন কামারুজ্জামান। তবে কামারুজ্জামানের দন্ডের বিরুদ্ধে আপিল করেননি রাষ্ট্রপক্ষ।
২০১৩ সালের ২৯ জুলাই মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় আসলে আদালত ১৭ সেপ্টেম্বরের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার জন্য আসামিপক্ষকে নির্দেশ দেয়।
[b]ঢাকা,কেএ ৫ জুন (টাইমনিউজবিডি.কম)//[/b]
অপরাধ
কামারুজ্জামানের আপিল শুনানি ৮ জুন পর্যন্ত মুলতবি
৭১'র মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মুহম্মদ কামারুজ্জামানের আপিলের শুনানি শুরু হয়েছে। প্রথম দিনের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য ৮ জুন রোববার দিন ধার্য্য করেছেন আপিল বিভাগ।





