নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন ২ নভেম্বর পর্যন্ত বহাল রেখেছেন আদালত।
সুপ্রীম কোর্টের চেম্বার জজ আদালতের বিচাপতি সৈয়দ মাহমুদ হাসান মঙ্গলবার এ আদেশ দেন।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাশকতার কয়েকটি মামলায় জামিনে মুক্ত আছেন। তবে স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান বিভিন্ন মামলায় বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
এমএইচ





