২০১৩ সালে সংসদে পাশ হওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নিম্ন আদালতের বিচারকদের ‘বিশেষ সুবিধা’ দিয়ে দুদক আইনে করা সংশোধিত সংশ্লিষ্ট ধারা ৩২(ক) অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
গত ২৫ নভেম্বর সংশোধিত দুদক আইনের ৩২(ক) ধারাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল আদালত। চার সপ্তাহের মধ্যে জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, রাষ্ট্রপতি কার্যাসলয়ের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছিল।
বৃহস্পতিবার ওই রুলের শুনানি শেষে আদালত উক্ত ধারাকে অবৈধ ঘোষণা করে রায় দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
তিনি বলেন, ৩২ (ক) এর মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নিম্ন আদালতের বিচারকদের ‘বিশেষ সুবিধা’র কথা উল্লেখ রয়েছে।
এর আগে এ আইন বাতিলে লিগ্যাল নোটিস পাঠিয়েছিল সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।
[b]ঢাকা, জানুয়ারি ৩০ (টাইমনিউজবিডি.কম) // জিই/এফএ[/b]
অপরাধ
দুদক আইনের সংশোধিত ধারা-৩২(ক) অবৈধ ঘোষণা
২০১৩ সালে সংসদে পাশ হওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নিম্ন আদালতের বিচারকদের ‘বিশেষ সুবিধা’ দিয়ে দুদক আইনে করা সংশোধিত সংশ্লিষ্ট ধারা ৩২(ক) অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট





