বিগত তিন বছরে সুপ্রিমকোর্টের উন্নয়নে কোনো বরাদ্দ দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শনিবার দুপুরে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধান বিচারপতি বলেন, আমার বক্তব্যকে কেউ রাজনৈতিক ভাবলেও বিচার বিভাগের স্বার্থেই বক্তব্য অব্যাহত থাকবে। বিচার বিভাগের স্বার্থেই প্রধান বিচারপতি বক্তব্য দিয়ে থাকেন।
তিনি বলেন, বিগত তিন বছরে সুপ্রিম কোর্টের উন্নয়নে কোনো বরাদ্দ দেয়া হয়নি। সুপ্রিমকোর্টের বরাদ্দ উন্নয়ন বরাদ্দ কমিয়ে এটাকে শূন্যের কোঠায় আনা হয়েছে।
এমএনজে





