নাশকতার এক মামলায় গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে হাইকোর্টের দেওয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত।

মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার পতনের আন্দোলনের সময় নাশকতার অভিযোগে জয়দেবপুর থানায় এ মামলা দায়ের করা হয়।

এ মামলায় গত ২১ জুলাই হাইকোর্ট তাকে তিন মাসের জন্য জামিন দেন। হাই কোর্টের এ জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষ আবেদন করলে মঙ্গলবার চেম্বার আদালত থেকে স্থগিতাদেশ আসে।

নাশকতার বিভিন্ন মামলায় গত ১১ ফেব্রুয়ারি গ্রেফতার হন বিএনপি নেতা অধ্যাপক এম এ মান্নান।

কেএইচ