রাজধানীর মতিঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামি ২৫শে জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বুধবার আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার প্রথম অতিরিক্ত দায়রা জজ জাকিয়া পারভিন এ দিন ধার্য করেন।
এ সময় আদালতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপিস্থিত ছিলেন।
অন্যরা উপিস্থিত না হওয়ায় তাদের আইনজীবী জয়নাল আবেদীন সময়ের আবেদন করলে আদালত এ দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ই ডিসেম্বর মতিঝিল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় মতিঝিল থানার পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
কেএ, এমএইচ





