গাড়ি ভাঙচুর,অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দানের ঘটনায় দায়েরকৃত ৩টি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য ‍মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ দলটির নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩০ মার্চ ধার্য করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম মো. তারেক মঈনুল ইসলাম মির্জা ফকরুল ইসলাম ও আমানউল্লাহ আমানের উপস্থিতিতে এ দিন ধার্য করেন। শাজাহানপুর (নং-৩/৩/১৩) ও পল্টন থানায় দায়ের করা মামলায় (নং-৪/৩/১৩) মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতাকর্মীরা রয়েছেন।
পল্টন থানায় দায়ের করা অপর একটি মামলায় (নং-১৩/৩/১৩) মির্জা ফখরুল বাদে অন্যান্য নেতাকর্মীরা রয়েছেন।
শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ অন্যান্য আইনজীবীরা।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এফএ[/b]