মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে বলে জানা যায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভৈরববাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানেও ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়।
এলাকাবাসী সূত্রে জানাযায়, তুচ্ছ বিষয় নিয়ে জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফজলুর রহমান ও শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুস সহিদের লোক জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ৮ জুলাই (টা্ইমনিউজবিডি.কম)//এসএইচ





