একাত্তরে ১৯৫ পাকিস্তানি সেনা সদস্যের যুদ্ধাপরাধের তথ্য সংগ্রহের জন্য কমিটি গঠন করা হয়েছে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন।

বুধবার সংসদে প্রশ্নোত্তরে তিনি বলেন, “পাকিস্তানের ১৯৫ বা ততোধিক যুদ্ধাপরাধী সেনা কর্মকর্তার তথ্য সংগ্রহ করার লক্ষ্যে তদন্তকারী কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে।

“এই কমিটির মাধ্যমে যুদ্ধাপরাধী সেনা কর্মকর্তা সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহ অব্যাহত আছে। তথ্য পাওয়ার পরে যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর বাংলাদেশ-ভারত-পাকিস্তানের মধ্যে ত্রিদেশীয় চুক্তির আওতায় যুদ্ধাপরাধের অভিযোগে আটক ১৯৫ সেনা সদস্যকে নিজ দেশে বিচারের মুখোমুখি করার শর্তে ফেরত নেয় পাকিস্তান। এরপর ৪৪ বছর পার হলেও তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করায়নি দেশটি।

ইআর