সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার যুক্তিতর্ক শুনানি আজ।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট আদালতের পেশকার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এরশাদের আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, এ মামলায় এরশাদ আইনজীবীর মাধ্যমে হাজিরা দেবেন। তাই যুক্তিতর্ক শুনানিতে তার উপস্থিত হওয়া জরুরি নয়। তিনি আজ উপস্থিত নাও হতে পারেন।
এর আগে গত ১৫ মে আত্মপক্ষ সমর্থন করে রাডার ক্রয়ে দুর্নীতির কথা অস্বীকার করেন এরশাদ। মামলার অপর দুই আসামি বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ এবং সুলতান মাহমুদও দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন।
এরপরই বিচারক মো. আবদুর রশিদ বৃহস্পতিবার যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেন।
এ মামলার আসামি একেএম মুসা শুরু থেকেই পলাতক। মামলাটি নিষ্পত্তিতে মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি দায়েরের পর ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করা হয়। এরপর ১৯৯৫ সালের ১২ আগস্ট মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
মামলায় অভিযোগ করা হয়, তৎকালীন বিমান বাহিনী প্রধান সদর উদ্দিন আহমেদ তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে বাহিনীর জন্য যুগোপযোগী রাডার ক্রয়ের আবেদন করেন।
জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির নির্মিত অত্যাধুনিক একটি হাই পাওয়ার রাডার ও দু’টি লো লেভেল রাডার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি এরশাদসহ অপর আসামিরা পরস্পর যোগসাজশে আর্থিক সুবিধা নিয়ে ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির অত্যাধুনিক রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কেনেন।
এতে সরকারের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতি হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
অপরাধ
এরশাদের রাডার ক্রয় দুর্নীতি মামলার যুক্তিতর্ক আজ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার যুক্তিতর্ক শুনানি আজ। আজ বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট আদালতের পেশকার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত





