বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
রিমান্ড ও জামিন আবেদনের শুনানি শেষে বিচারক উভয় আবেদন নামঞ্জুর করে সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এ নির্দেশ দেন।
এর আগে পল্টন থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।
গত ৩ ফেব্রুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মতিঝিল থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মতিঝিল এজিবি কলোনির বায়তুল মামুর মসজিদ এলাকায় পেট্রল মেরে গাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে মানুষ চেষ্টার অভিযোগে মির্জা ফখরুলের বিরুদ্ধে একটি মামলা করা হয়।
জেএ





