দুর্নীতির মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বিচারিক আদালতে মামলাটির বিচার চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
শুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আব্দুর রহমান বদির পক্ষে ছিলেন অ্যাডভোকেট প্রবীর হালদার।
কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে দুদকের করা মামলাটির বিচার কার্যক্রম চলছে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদারের আদালতে। গত ৮ সেপ্টেম্বর আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
এআই
অপরাধ
বদির দুর্নীতির মামলার বৈধতার রিট খারিজ
দুর্নীতির মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বিচারিক আদালতে মামলাটির বিচার চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।