বার কাউন্সিল নির্বাচনে ১৪টির মধ্যে ১০টি পদে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বেসরকারিভাবে জয়ী হয়েছে। ২৬ আগস্ট একযোগে নির্বাচনে ভোটগ্রহণ করা হয়।

বুধবার অনুষ্ঠিত হয় আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও আইন পেশার সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন।

 

আব্দুল বাসেত মজুমদার, মো. আমিরুল ইসলাম, আব্দুল মতিন খসরু, পান্না খান, নজুবুল্লাহ হিরু, জাহিদ আনোয়ার, ইব্রাহিম হোসাইন চৌধুরি বাবুল, পারভেজ আলম খান, মো. ইয়াহিয়া এবং মো. রেজাউল করিম মন্টু।

অন্যদিকে বার কাউন্সিলের বর্তমান ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসাইন, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন ও কায়েমুল হক জয়ী হয়েছেন।

 

 

 

সারা দেশের ৪৩ হাজার ৩০২ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এ নির্বাচনে।

প্রতি তিনবছর অন্তর অন্তর বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়।

বার কাউন্সিল ১৫ জন সদস্যের সমন্বয়ে পরিচালিত হয়ে থাকে। এর মধ্যে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আর বাকি ১৪ জন আইনজীবী সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এই ১৪ জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে একজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

এবারের বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের প্যানেলে ছিলেন- ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম, আবদুল বাসেত মজুমদার, রোকন উদ্দিন মাহমুদ, আবদুল মতিন খসরু, পরিমল চন্দ্র গুহ, জেড আই খান পান্না ও শ.ম. রেজাউল করিম।

গ্রুপ অনুযায়ী ছিলেন গ্রুপ-‘এ’ ঢাকা আসনে কাজী নজিবুল্লাহ হিরু, গ্রুপ-বি আসনে আলহাজ এইচ আর জাহিদ আনোয়ার, গ্রুপ- ‘সি’ আসনে ইব্রাহিম হোসেন চৌধুরী, গ্রুপ- ‘ডি’ আসনে সরোয়ার আহম্মেদ চৌধুরী আবদাল, গ্রুপ- ‘ই’আসনে পারভেজ আলম খান, গ্রুপ-‘এফ’ আসনে মো. ইয়াহিয়া ও গ্রুপ-‘জি’ আসনে রেজাউল করিম।

অন্যদিকে, বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে রয়েছেন- খন্দকার মাহবুব হোসেন, এ. জে. মোহাম্মদ আলী, এ.এম. মাহবুব উদ্দিন (খোকন), সানাউল্লাহ মিয়া, বদরুদ্দোজা (বাদল), আলহাজ মো. বোরহান উদ্দিন ও মহসিন মিয়া।

গ্রুপ-‘এ’ আসনে রয়েছেন গোলাম মোস্তফা খান, ‘বি’ আসনে মোহাম্মদ আবদুল বাকী মিয়া, ‘সি’ আসনে কবির চৌধুরী, ‘ডি’ আসনে কাইমুল হক, ‘ই’ আসনে আবদুল মালেক, ‘এফ’ আসনে মো. ইসহাক ও ‘জি’ আসনে এ. কে. এম. হাফিজুর রহমান।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ছাড়াও আইনজীবী ঐক্য পরিষদ ও আইনজীবী ঐক্য ফ্রন্ট নামে আরো দুটি প্যানেল দেওয়া হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে স্থাপিত ভোটকেন্দ্র, দেশের জেলা সদরের সব দেওয়ানী আদালত প্রাঙ্গণে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এআই