কুমিল্লার দেবিদ্বারে ইয়াবা ও মদসহ ৪জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ । রোববার দেবিদ্বার থানার উপ-পরির্র্দশক (এসআই) এনামুল হক, উপ-পরিদর্শক (এসআই) সোহেল আহামেদ এ পৃথক অভিযান পরিচালনা করেন। 

জানা যায়,  উপপরিদর্শক (এসআই) মোঃ আসাদুল ইসলাম, ও উপপরিদর্শক (এসআই) মোর্শেদ আলম, সংগীয় র্ফোস সহ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া অত্র থানা এলাকা হতে চোলাইমদ ও ইয়াবা ট্যাবলেট (মাদক) উদ্ধার করে। উপপরিদর্শক (এসআই) এনামুল হক সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও রাত্রী কালীন মোবাইল ডিউটি করা কালে রোববার রাত্র ৩ টায় কালিকাপুরে গোপন সংবাদের মাধ্যমে বিষ্ণুপুর টু সাইচাপাড়া চৌমুহনীতে উপস্থিত হয়ে সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবিদ্বার পৌর এলাকার মো: নুরুল ইসলাম’র পুত্র মোঃ রুবেল এর দেহ তল্লাশী করে তার পরিহিত শার্টের বুক পকেট হইতে একটি পাইলট সিগারেটের প্যাকেটের ভিতর একটি সাদা পলিথিন প্যাকেটের ভিতর ৫৫ পিস গোলাপী রংয়ের ইয়াবা উদ্ধার করে। 

এদিকে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আহমেদ রাত ২টায় গোপন সংবাদের মাধ্যমে উপজেলার ভিংলাবাড়ী পশ্চিম পাড়া প্রাইমারী স্কুল সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে ভিংলাবাড়ি গ্রামের মঞ্জু মিয়া স্ত্রী মোসা: মোর্শেদা বেগম (৫০) এর কক্ষের খাটের উপর বালিশের নিচে হইতে একটি নীল প্লাষ্টিকের প্যাকেটে ৬০ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।


(এসআই) আসাদুল ইসলাম অত্র থানা এলাকায় দিবাকালীন জরুরী ডিউটি করা কালে রোববার দেবিদ্বার নিউ মাকের্ট মোড়ে অবস্থানকালীন গোপন সংবাদের মাধ্যমে দেবিদ্বার উত্তর পাড়া বেড়ি বাধেঁর পূর্ব পার্শ্বে মোঃ আঃ ছালাম এর মুদি দোকানের উত্তর পার্শ্বে উপস্থিত হয়ে দেবিদ্বার উ: পাড়ার মৃত রাজা মিয়ার পুত্র মোঃ শহিদুল ইসলাম (২০) এর দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা একটি সাদা পলিথিনে মোড়ানো গোলাপী রং এর একশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন।


অন্যদিকে একই থানার উপ -পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম উপজেলার জাফরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে রোববার রাতে গোপন সংবাদের সূত্রে জাফরগঞ্জ বেড়ি বাধেঁর পার্শ্বে একই গ্রামের হারুনুর রশিদ এর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫)এর দো-চালা ঘরে তল্লাশি করে ঘরের ভিতর থেকে ২টি প্লাস্টিকের জারকিনে ভর্তি প্রতিটিতে ০৫ (পাঁচ) লিটার করিয়া মোট ১০ লিটার চোলাই মদ সহ আটক করেন। গোয়েন্দা সূত্রে জানা যায়, দেবিদ্বার থানা পুলিশের ব্যপক তল্লাশী ও তৎপরতায় মাদক ব্যবসায়ীরা অভ্যান্তরীন রাস্তা ব্যবহার করিয়া মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করিয়া আসছে। উক্ত ঘটনাগুলি সংক্রান্তে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হইয়াছে।

এসএ