ডাক্তার শামারুফ মাহজাবিন (সুমি) হত্যা মামলায় আসামি তার স্বামী সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের পুত্র হুমায়ুন সুলতান শাদাবের জামিন স্থগিত করেছন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানী করে এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানী করেন সহকারি অ্যাটর্নি জেনারেল স্বাধন কুমার বনিক । অপরদিকে আসামী পক্ষে ছিলেন মুনসুরুল হক চৌধুরী।
এর আগে গত ২ মার্চ ডাক্তার শামারুফ মাহজাবিন (সুমি) হত্যা মামলার আসামি হুমায়ুন সুলতান শাদাব হাইকোর্ট থেকে জামিন নেন। এরপর ৪ মার্চ হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে একটি আবেদন করেন। শুনানী শেষে চেম্বার বিচারপতি কোন আদেশ না দিয়ে আবেদনটি শুনানীর জন্য তা আপিল বিভাগের পুর্নাঙ্গ বেঞ্চ পাঠিয়ে দেন।
ইআর





