বেনাপোল পর্যটন মোটেলের নিম্নমানের সেবার ঘটনায় তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। সুনিদিষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত পর্যটন করপোরেশনের।
জানা যায়, যশোরের বেনাপোল পর্যটন মোটেলের সেবার মান নিয়ে পর্যটনের সেবার মান নিম্ম এ অভিযোগটি পর্যটন করপোরেশন তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
পর্যটনের উর্ধ্বতন কর্মকর্তারা বেনাপোল মোটেলের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে সেবার মানের বিষয়ে তদন্তের ভিত্তিতে বিভাগীয় শাস্তির নির্দেষ দেন।
সম্প্রতি ওই মোটেলে নিম্নমানের সেবা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন মিডিয়ায় প্রকাশের পর মোটেলের ম্যানেজার রফিকুল ইসলামের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠে।
ঢাকা,৩ জুলাই, টাইমনিউজবিডি.কম/.একে





