আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশিয় বাজারে স্বর্ণের দাম বেড়েছে আগের তুলনায় ভরি প্রতি ১ হাজার ৫১৬ টাকা।
শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়।
শনিবার থেকে সবচেয়ে ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ৪৩ হাজার ৭৪০ টাকা। যার এর আগের দাম ছিলো ৪২ হাজার ২২৪ টাকা।
১৮ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে বেড়েছে এক হাজার ৫১৬ টাকা। এ মানের স্বর্ণ বর্তমানে ৩৪ হাজার ৯৯২ টাকায় বিক্রি হচ্ছে। আগে এর দাম ছিল ৩৩ হাজার ৪৭৬ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ২২ হাজার ৫৭০ টাকার বদলে নতুন দাম অনুযায়ী ২৩ হাজার ৯১১ টাকায় বিক্রি হচ্ছে। ভরিতে দাম বেড়েছে এক হাজার ৩৪১ টাকা।
স্বর্ণের পাশাপাশি শনিবার থেকে রুপার (ক্যাডমিয়াম) দামও বেড়েছে। এখন প্রতি ভরি রুপার দাম ৯৯১ টাকা। এক্ষেত্রে প্রতি ভরিতে ৫৮ টাকা বেড়েছে।
এর আগে গত ৯ সেপ্টেম্বর সোনার দাম ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা কমানো হয়েছিল।
এআই





