এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সম্মেলনে যোগ দিতে ৮ দিনের সরকারি সফরে কাজাখস্তানের আস্তানায় যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার ভোরে বিমান যোগে আবুধাবি হয়ে আস্তানায় পৌঁছাবেন অর্থমন্ত্রী। ৮ দিনের এ সফরে এডিবি’র প্রেসিডেন্ট তাকিহিকো নাকাওর সঙ্গে বৈঠকের পাশাপাশি ভারতের অর্থমন্ত্রী পি চিদাম্বরামের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক এবং সার্কভুক্ত দেশসমূহের অর্থমন্ত্রীদের ৮ম অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন তিনি।
এ ছাড়া সম্মেলন চলাকালে গভর্নরস প্ল্যানারি সেশন ও বিভিন্ন বিজনেস সেশন ও রাউন্ড টেবিল বৈঠকেও অংশ নেবেন মুহিত।
৭ মে বিকেলে আবুধাবি হয়ে ঢাকায় ফিরবেন অর্থমন্ত্রী।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
এডিবি সম্মেলনে যোগ দিতে আস্তানায় যাচ্ছেন অর্থমন্ত্রী
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সম্মেলনে যোগ দিতে ৮ দিনের সরকারি সফরে কাজাখস্তানের আস্তানায় যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।