সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৪টি কোম্পানির। আর দর কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৭০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৭৬ পয়েন্টে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনের প্রথম ঘণ্টায় সার্বিক সূচক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬১৭ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

ইআর