বাণিজ্যমন্ত্রী তোফয়েল আহমেদ বলেছেন, ‘আগস্টের মধ্যে কারখানায় ২শ পরিদর্শক নিয়োগ করার কথা থাকলেও আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তবে আশা করছি আগামি অক্টোবর মাসের মধ্যেই পরিদর্শক নিয়োগ সম্ভব হবে।’
রোববার সচিবালয়ে ‘সোশ্যাল কমপ্ল্যায়েন্স ফর আরএমজি’র ২৫তম সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
এ সময় যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘যুক্তরাষ্ট্রে এখন জিএসপি বলতে কোনো বিষয় নেই। কংগ্রেস যদি বিয়য়টি নবায়ন করে তাহলে সেটা ভিন্ন কথা।
তোফায়েল বলেন, অতীতের যে কোনো সমযের চেয়ে গার্মেন্টস মালিক-শ্রমিক সম্পর্ক ভাল রয়েছে- এমন দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গত ঈদে শুধু তোবা ছাড়া আর কোনো গার্মেন্টসে সমস্যা হয়নি। তবে তোবা নিয়ে বহিরাগতরা অহেতুক ইস্যু করে গোলমাল করতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি।’
তিনি আরো বলেন, ‘তোবার মালিক বলেছে যে, বীমার টাকা পেলে আবার কারখানা চালু করা হবে। সরকার এ বিষয়ে আন্তরিক রয়েছে। অর্থ ছাড়ের বিষয়ে সংশ্লিষ্ট বীমা কোম্পানির সঙ্গে আমরা কথা বলেছি।’
প্রসঙ্গক্রমে তিনি বলেন, ‘রানা প্লাজার পর দেশের পোশাক শিল্পে আর বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। শ্রমিকদের নিরাপত্তার কথা চিন্তা করেই অগ্নি নির্বাপক যন্ত্রে আমদানি শুল্ক ফ্রি করে দেওয়া হয়েছে।’
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





