সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে শুরু হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। এ সময়ে দর বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। তবে টাকার পরিমাণে লেনদেন রয়েছে শ্লথ গতিতে। সকাল সোয়া ১১টায় ডিএসইতে সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট আর লেনদেন হয়েছে ৮৫ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ৪৫ মিনিটে ব্রড ইনডেক্স ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭৮৪ পয়েন্টে। এ সময় মোট ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১৮৪টি, কমেছে ২৭টি আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৮৫ কোটি ৬ লাখ টাকার।
গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিল ২৪ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৫২৭ কোটি ৩৬ লাখ টাকার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৩৭২ পয়েন্টে। এ সময় মোট ১০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ৩০টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৬ টি ৯৩ লাখ টাকার।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর
[/b]
অর্থনীতি
অধিকাংশ কোম্পানির দর বৃদ্ধিতে লেনদেন চলছে
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে শুরু হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। এ সময়ে দর বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। তবে টাকার পরিমাণে লেনদেন রয়েছে শ্লথ গতিতে।





