বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট প্রতিষ্ঠানের সাড়ে ১২ লাখ তরুণ কর্মচারীর দক্ষতা উন্নয়নে ৩৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)
এডিবি এক বিবৃতিতে জানায়, এ তহবিলের কিছু অংশ যাবে বাংলাদেশ সরকারের অ্যামপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের দক্ষতা উন্নয়নে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ দশমিক ৭ বিলিয়ন ডলার।
আরও জানা যায়, এ প্রকল্পের জন্য সাত বছর মেয়াদি আর্থিক সুবিধা তিনভাগে দেওয়া হবে। আশা করা হচ্ছে সামনের সপ্তাহে প্রথম ১০০ মিলিয়নের জন্য স্বাক্ষর করা হবে। দ্বিতীয়টি ২০১৫ সালের মাঝামাঝি ও তৃতীয়টি ২০১৮ সালের মাঝামাঝি স্বাক্ষরিত হবে।
এ প্রকল্পে বাংলাদেশ সরকার অর্থায়ন করবে ২০০ মিলিয়ন ডলার। অন্যান্য উন্নয়ন সহযোগী দেবে ৪০০ মিলিয়ন ডলার, প্রাইভেট সেক্টর থেকে আসবে ৯০ মিলিয়ন ডলার ও সুইজারল্যান্ড দেবে ৩০ মিলিয়ন ডলার।
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অগ্রাধিকার পাবে ১৫টি খাত। এর প্রথম ছয়টি হলো- গার্মেন্টস ও টেক্সটাইল, চামড়া, নির্মাণ, হালকা শিল্প, তথ্য প্রযুক্তি ও জাহাজ নির্মাণ।
এডিবি জানায়, বাংলাদেশের দুই-তৃতীয়াংশ জনশক্তির রয়েছে যৎসামান্য শিক্ষা। তাদের মাত্র ৪ শতাংশের রয়েছে কোনো ধরনের প্রশিক্ষণ।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
৩৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি
বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট প্রতিষ্ঠানের সাড়ে ১২ লাখ তরুণ কর্মচারীর দক্ষতা উন্নয়নে ৩৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)





