সরকারি চাকরীজীবিদের জন্য ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পসহ ৬টি উন্নয়ন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে।
এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২১৯ কোটি ২৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ৮৯৪ কোটি ৯২ লাখ, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৮৪ কোটি ১৯ লাখ এবং প্রকল্প সাহায্য ২৪০ কোটি ১৫ লাখ টাকা।
মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৫টি নতুন এবং একটি সংশোধিত প্রকল্প।
এম আর





