বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধিতে ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের উভয় বাজারের লেনদেন।
মঙ্গলবার প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৪.৬৩ পয়েন্ট। এর ফলে দুপুর সাড়ে ১২টায় সূচক দাঁড়িয়েছে ৫৬৭৯.২৬ পয়েন্টে।
এ সময়ে লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ৭১টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।
দরবৃদ্ধির শীর্ষে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স। ৯.৮৯ শতাংশ দর বেড়ে ৫২.৫ টাকায় লেনদেন হচ্ছিল এ কোম্পানির শেয়ার।
দ্বিতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজের শেয়ারের দর ৯.৮৮ শতাংশ বেড়ে ৭৩.৪ টাকায় ও তৃতীয় স্থানে থাকা ফারইস্ট নিটিংয়ের শেয়ারের দর ৯.৫৮ শতাংশ বেড়ে ২৪ টাকায় লেনদেন হচ্ছিল।
প্রথম দুই ঘণ্টা শেষে লেনদেন হয়েছে ১৬৫ কোটি ৩৪ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। এ কোম্পানির লেনদেন হয়েছে ১৪ কোটি ৪০ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার।
৭ কোটি ১০ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি। তৃতীয় স্থানে থাকা আমান ফিডের লেনদেনের পরিমাণ হচ্ছে ৬ কোটি ৯০ লাখ ৪৫ হাজার টাকা। লেনদেনে এর পরে রয়েছে যথাক্রমে জাহিন স্পিনিং, গ্রামীণফোন ও কেডিএস এক্সেসরিজ।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সূচক ৬১.১৮ পয়েন্ট বেড়ে ৮৬৭৫.২৮ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ১৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর।
এমকে





