পুঁজিবাজারবান্ধব বাজেটের দাবি করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার বিএসইসির সঙ্গে প্রাক-বাজেট ও সার্বিক বাজার নিয়ে আলোচনায় এ সব সুপারিশ করা হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
এ ছাড়া ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী স্টক এক্সচেঞ্জের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে বিএসইসিকে অবহিত করেছে ডিএসই।
বৈঠক শেষে স্বপন কুমার বালা সাংবাদিকদের বলেন, আজকের বৈঠকে আসন্ন বাজেট নিয়ে আলোচনা হয়েছে। আমরা এনবিআরের কাছে যেসব প্রস্তাব দিয়েছি, তা বিবেচনায় নিতে বিএসইসিকে সুপারিশ করার জন্য অনুরোধ জানিয়েছি।
এ ছাড়া ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী আমাদের কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি স্টক এক্সচেঞ্জের ব্যয় সঙ্কোচন, বাজারের জন্য নতুন প্রোডাক্ট আনা, স্ট্রাটেজিক ইনভেস্টর পার্টনার খোঁজার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, লভ্যাংশের ওপর উৎসে কর প্রত্যাহার, শেয়ারবাজারের বর্তমান সঙ্কট কাটাতে আগামী অর্থবছরের বাজেটে ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন, শেয়ারহোল্ডারদের লভ্যাংশ আয়ের ওপর কর অব্যাহতি সীমা বর্তমানের ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকায় উন্নীত করা, নতুন ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে ১ লাখ টাকার ওপর বিনিয়োগে আয়কর ক্রেডিট বিদ্যমান ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হবে।
এ ছাড়া ব্যাংক, বীমা এবং ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানির প্রাতিষ্ঠানিক করহার সাড়ে ৩২ শতাংশে নামিয়ে আনার দাবি জানানো হয়েছে।
বৈঠকে বিএসইসির চেয়ারম্যান প্রফেসর ড. এম খায়রুল হোসেন, কমিশনার হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন, আরিফ খান, আবদুস সালাম শিকদার, ডিএসইর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, স্বতন্ত্র পরিচালক রুহুল আমিন, পরিচালক শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, খাঁজা গোলাম রসূল, শরিফ আনোয়ার হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
পুঁজিবাজারবান্ধব বাজেটের দাবি ঢাকা স্টক এক্সচেঞ্জের
পুঁজিবাজারবান্ধব বাজেটের দাবি করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার বিএসইসির সঙ্গে প্রাক-বাজেট ও সার্বিক বাজার নিয়ে আলোচনায় এ সব সুপারিশ করা হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।





