[b]ঢাকা:[/b] পুজিবাজারের তালিকাভুক্ত দেশের প্রথম শরীয়াহ্ভূক্ত আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল) এর পরিচালনা পর্ষদের ১৫৮তম সভা আজ বুধবার আইএফআইএল এর ঢাকাস্থ প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।
আইএফআইএল এর চেয়ারম্যান হোসাইন মাহমুদ উক্ত সভায় সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান আফজালুর রহমান, পরিচালনা পর্ষদের পরিচালক আবুল কাসেম হায়দার, পরিচালক আবুল কাসেম হায়দার, শিব্বির মাহ্মুদ, একেএম সাখাওয়াত, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. গাজী মো. আহসানুল কবীর, অধ্যাপক জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম, ডিএমডি এন্ড সিএফও কাজী আজিজ আরশাদ ও কোম্পানি সচিব রেজাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এর আগে আইএফআইএল শাখা ব্যবস্থাপকবৃন্দ চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। সভায় কোম্পানির বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের অনুমোদনসহ আইএফআইএল এর সার্বিক উন্নয়নে গুরূত্বপূর্ণ  সিদ্ধান্ত গৃহিত হয়।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]