সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখীতে লেনদেন শেষ হলেও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। বাজার বিশ্লেষনে দেখা গেছে, প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৯৯ পয়েন্টে। লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪১২ কোটি ৯২ লাখ ২১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০১১ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৯০ পয়েন্টে।
বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৬৯৭ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৩৫৪ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৮ কোটি ২২ লাখ ৬৪ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১২৮র এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩২ কোটি ৪৯ লাখ টাকা।
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]