কোনো বিনিয়োগকারীর কর সনাক্তকরণ নাম্বার (ট্যাক্স আইডেন্ডিফিকেশন নাম্বার -টিআইএন) না থাকলে নগদ লভ্যাংশের জন্য ১৫ শতাংশ উৎসে কর দিতে হবে। সংশ্লিষ্ট কোম্পানি লভ্যাংশ বিতরণকালে এ কর কেটে রাখবে।
টিআইএন থাকলে কর কাটা হবে ১০ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআরএ) আয় কর আইন ১৯৯৪ অনুযায়ী এটি ধার্য করা হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরের অর্থবিলে তা উল্লেখ করা হয়েছে।
টিআইএন নম্বর হতে হবে ১২ ডিজিটের। যাদের পুরনো টিআইএন এখনও ১২ ডিজিটে রূপান্তরিত হয়নি, তাদেরকে ১২ ডিজিটে রূপান্তর করতে হবে।
জানা যায়, অর্থ বিল অনুযায়ী কোনো বিনিয়োগকারীর ট্যাক্স আইডেন্ডিফিকেশন নাম্বার (টিআইএন) না থাকলে নগদ লভ্যাংশের জন্য ১৫ শতাংশ কর কেটে রাখা হবে। আর যাদের টিআইএন নাম্বার থাকবে তাদের জন্য এ কর হবে ১০ শতাংশ হারে। যা ১৯৯৪ সালের আয় কর আইনের ৫৪ নং ধারার সাব-ক্লোজ ২ এর ক্লোজ-বি এর সেকশন ১ অনুযায়ী করা হবে।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





