পুঁজিবাজারে তালিকাভূক্ত আর্থিক খাতের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) এবং বীমা খাতের ইউনাইটেড ইন্স্যুরেন্সে লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
[b]বিআইএফসি[/b]
রোববার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বিনিয়োগকারী বাছাইয়ের জন্য আগামী ৩ এপ্রিল রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৪ এপ্রিল সকাল সাড়ে ১০টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে বাষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
শেষ হওয়া অর্থবছরে বিআইএফসির শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৭১ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ১৯.২৯ টাকা।
আগের বছরও বিআইএফসি ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
[b]ইউনাইটেড ইন্স্যুরেন্স[/b]
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইউনাইটেড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
রোববার বিকেলে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৭৭ টাকা।
বিনিয়োগকারীদের সম্মতিতে ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ এপ্রিল। এ সক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ এপ্রিল।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
২ কোম্পানির লভ্যংশা ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভূক্ত আর্থিক খাতের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) এবং বীমা খাতের ইউনাইটেড ইন্স্যুরেন্সে লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।





