র্যাবের ভ্যাট আদায়ের খবরে ব্যবসায়ীরা আতঙ্কিত বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
বুধবার রাজধানীর মতিঝিলস্থ ফেডারেশন ভবনে এফবিসিসিআই আয়োজিত এক কর্মপরিকল্পনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, ‘র্যাবের মাধ্যমে ভ্যাট আদায়ের উদ্যোগ অযৌক্তিক। এতে ব্যবসায়ীরা আতঙ্কিত। এটা আমাদের মনঃপুত হয়নি।
আমাদের হয়রানি করলে ব্যবসা করতে পারবো না। আর ব্যবসা না করতে পারলে আমারা ভ্যাট দিবো কোথা থেকে।’
তিনি বলেন, ‘এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড)-কে বলেছি, ১ টাকার ভ্যাট দিতে যেয়ে ৩ টাকার হয়রানি চাই না। আমরা লিগ্যাল স্ট্যাটাস বের করেছি। এ স্ট্যাটাসের বাইরে চেক করা যাবে না। আমাদের অশান্তি করলে আমরা ব্যবসা করতে পারবো না।’
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি শফিউল আলম মহিউদ্দিন বলেন, ‘বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলার থেকে কমে ৩০ ডলারে নেমে এসেছে।
এতে অন্যান্য দেশে উৎপাদন খরচ কমে আসছে। আর আমাদের এখানে এখনো তেলের দাম সমন্বয় করা হয়নি। তাই আমরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি।’
তিনি বলেন, ‘বর্তমানে গ্যাসের অভাবে বিনিয়োগে স্থবিরতা রয়েছে। আমাদের এখানে সুদের হার অনেক বেশি। মনে হয়, এটা বিশ্বে সুদ হার বেশি দেশগুলোর মধ্যে শীর্ষে। তেলের দাম কমে যাওয়ায় বিদেশী বিনিয়োগ কমে যাবে। এখন ঝুঁকি এড়াতে এসএমই খাতের উন্নয়ন করলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।’
এমকে





