পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজার বন্ধ থাকবে। বন্ধ থাকবে দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী ১২ তারিখের পরিবর্তে আগামী ১৩ তারিখ সব সরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারিও করেছে।

এই হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আগামী ১৩ ডিসেম্বর বন্ধ থাকবে।

উল্লেখ্য, আগামী ১৪ ডিসেম্বর থেকে আবার আগের নিয়মে লেনদেন চলবে পুঁজিবাজারে।

এমই