সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের ঊর্ধমুখী প্রবণতায় দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন চলছে। তবে আগের দিনের মত লেনদেনে শ্লথগতি লক্ষ করা যাচ্ছে। লেনদেনে অধিকাংশ কোম্পানির দর বাড়ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক লেনদেনের ১ ঘন্টায় ২৭ পয়েন্ট বেড়ে ৪৬৮৬ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় লেনদেনকৃত ২৪৯ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮ টির, কমেছে ৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টি কোম্পানির শেয়ারের।
ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১১৮ কোটি টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ৩২ লাখ টাকা। যা সোমবারের চেয়ে ৬৯ কোটি ৮৬ লাখ টাকা কম।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ৯০১২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ১১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৬ কোটি ১১ লাখ টাকা।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]